top of page

ধাঁধা এসেছে সংস্কৃত ‘দ্বন্দ্ব’ থেকে প্রাকৃত ‘ধন্দ’ হয়ে, পরবর্তীতে বাংলা ধন্ধ হয়ে চলিত রূপে। শব্দটির মূল অনুসন্ধান করলেই পাওয়া যায়, যে এর প্রকৃত অর্থ ‘দ্বিধা’ বা কোন দিকে যাব তা সাময়িকভাবে বুঝতে না পারা। আসলে এমন কিছু পরিস্থিতি আসতে পারে, যেখানে কোন শব্দ বা বাক্যের একাধিক অর্থ হতে পারে। তাদের কোনটি এক্ষেত্রে প্রযোজ্য, সেটাই ধন্ধ বা ধাঁধা।

যদিও পাখি, ধাঁধা ও ছড়া, তিনটিই ইঙ্গিত করে ছোটদের দিকে, কিন্তু এই ধাঁধা ছোটদের জন্য নয়। তবে এর মধ্যে বেশ কিছু বাড়ির বড়োরা ছোটদের পড়ে শোনাতে পারেন এবং তারা নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে উত্তরও দিতে সমর্থ হবে। মজার বিষয় হল, প্রত্যেকটি ধাঁধার উত্তর হবে কোনো না কোনো পাখির নাম।

দীর্ঘদিন ধরে ফেসবুকের পাতায় মাঝেমধ্যেই এমন ধাঁধা দিতে দিতে লেখক যখন হঠাৎ তাঁর পোস্ট থামালেন তখনই দাবী উঠল এমন ধাঁধার গুচ্ছকে বইয়ের আকারে নিয়ে আসার। কিন্তু এ তো আর দু-দিনের কাজ নয়! তবে লেখক থেমে থাকেননি। তাঁর অক্লান্ত শ্রমের পর আজ সময় হয়েছে সেই ধাঁধাদের মলাটবন্দি করে পাঠকবৃন্দের হতে তুলে দেওয়ার, যার সারথি নোঙর পাবলিকেশন।

Chhorar Pakhi Dhandhay Rakhi || ছড়ার পাখি ধাঁধায় রাখি || Rupankar Sarkar

SKU: 000425
₹250.00 Regular Price
₹187.00Sale Price
Quantity

Related Products

bottom of page