প্রায় দুশো বছর পার করে পৃথিবীর বুকে পা রাখলেন অ্যাস্ট্রোনট অচিন্ত্য সেন। সৌরজগতের বাইরের গ্রহে প্রাণ খুঁজে বার করার মিশন নিয়ে পৃথিবী ছেড়েছিলেন তিনি। কিন্তু যেখানে মিশনের সময়সীমা ছিল মাত্র পাঁচ বছর সেখানে মহাশূন্যের বুকে হাইবারনেশানে প্রায় দুশো বছর কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরে এলেন তিনি।
পৃথিবী ছাড়ার সময় তার অপেক্ষায় ছিল তার প্রেগনেন্ট ফিয়ন্সে ডক্টর ঐন্দ্রিলা চক্রবর্তী।
আজ দুশো বছর পর পৃথিবীর বুকে ফিরে এসে মানুষটি হন্যে হয়ে শুধু খুঁজে বেড়াচ্ছে তার রেখে যাওয়া সেই জেদী, অভিমানী ভালবাসা আর আগামী সন্তানের হারিয়ে যাওয়া গল্পকে।
কী হয়েছিল তাদের সাথে তার অবর্তমানে?আর কেনই বা মাত্র পাঁচ বছরের জন্য নির্দিষ্ট সেই মিশনে গিয়ে একশো আটানব্বই বছর পর ফিরে আসতে হল তাকে?কি এমন ঘটেছিল বিরাট মহাশূন্যের বুকে?
আর তার থেকেও বড় প্রশ্ন হয়ে আজ তার সামনে ফুটে উঠেছে বর্তমান পৃথিবীর স্বরূপ!
কেন এত দ্রুত হারে আজ কমে চলেছে পৃথিবীর জনসংখ্যা?
কেন ক্রমশ মানব জাতি আজ মুছে যেতে চলেছে সৌরজগতের এই তৃতীয় গ্রহের বুক থেকে?
কোন অজানা রহস্যই বা লুকিয়ে আছে তিনটি পাথর সম্বলিত ওই ছোট্ট উইশ রিংয়ের বুকে?
এই জীবন্ত অভিশাপের মাঝেই কি লুকিয়ে আছে অচিন্ত্য সেনের খোঁজের উত্তর?
মিথিল ভট্টাচার্য্যের কলমে উপন্যাস ‘মনে করো নেই…’

















