প্রাইভেট ডিটেকটিভ বললেই জাঁদরেল কারো চেহারা চোখের সামনে ভেসে ওঠে আপনাদের- তাই না? ঝাড়া ছ'ফুট লম্বা, সুপুরুষ চেহারা, গমগমে কন্ঠ, ভুরভুরিয়ে টানছেন দামী তামাকের পাইপ-চুরুট-সিগারেট, ডাঁটের মাথায় আসছেন ক্রাইম সিনে, সাহায্য করতে পেরে ধন্য হয়ে যাচ্ছে পুলিশও- সব শেষে একটা বনেদী পুরোনো বাড়ির বাহারি বৈঠকখানায় চা-চক্রে বসে সমাধান করছেন জটিল রহস্য...তাই না?
আবার ভাবুন।
হিমালয়ের কোলে উত্তরবঙ্গের জেলা শহর কীর্তিমারীতে আসুন, দেখুন শহরের সবচেয়ে অভিজাত পরিবারের দুই সদস্যের নিরুদ্দেশ হবার রহস্য ভেদ করার জন্য ছুটছে কে- চালচুলোহীন কিন্তু তীক্ষ্ণধী এক যুবক।
কামালের এই অভিযানে স্বাগতম, পাঠক।
SOSEMIRA || সসেমিরা || NABIL MUHATASIM
SKU: 000251
₹249.00 Regular Price
₹199.00Sale Price





























