top of page

এই কাহিনি দ্বিস্রোতা—একটির সময়কাল আঠারোশো সালের শেষাংশ, অপরটি আজকের যুগে প্রবাহিত। অতীত আখ্যানে রয়েছে সুদূর পূর্ব আফ্রিকার ‘ভয়’ প্রদেশের দিগন্তবিথারি ঘাসবন, সাভো নদী, জোড়া নরখাদক সিংহ ও শিকারি; বর্তমান কাহিনি আজকের দু’জন আধুনিক যুবক-যুবতির হাত ধরে ওই কৃষ্ণমহাদেশ আফ্রিকার সাভো উপত্যকার দিকেই রওনা হয়েছে।

লেখক এখানে হিংস্র নরখাদক, মৃত্যুভয় ও আদিম অরণ্যের পাশে প্রেম-অভিমান-বেদনা ও সম্পর্কের জটিল নকশা পাশাপাশি রেখে দেখতে চেয়েছেন তারা পরস্পরের সঙ্গে ঠিক কেমন আচরণ করে।

প্রকৃত প্রস্তাবে ‘হলুদ বনে ভয়ের দেশে’ প্রেম ও অপ্রেমের আখ্যান, যার চালচিত্র আফ্রিকার নির্জন প্রাচীন অরণ্য। যেখানে ওই গহিন অরণ্য ক্রমশ নিজেই প্রধানা চরিত্র হয়ে উঠেছে।

তবে খুন বা ঐ জাতীয় রহস্য নয় বরং ভালোবাসা, সামাজিক চড়াই-উতরাই ও মনস্তত্ত্বের গল্প বলবে এই উপন্যাসটি। পাবেন একজন ঘোস্ট রাইটারের খ্যাতি-যশ না পাওয়ার যন্ত্রণা, অবসাদ, এবং তার শিকড় খোঁজার তাগিদ।

Holud Bone Voyer Deshe || হলুদ বনে ভয়ের দেশে || Sayantan Thakur

SKU: 000430
₹300.00 Regular Price
₹225.00Sale Price
Quantity

    Related Products

    bottom of page