top of page

এটি একটি অণু গল্প ও দশটি গল্পের একটি সংকলন। নাম “অতিলৌকিক ১”। সংকলনটির নামই অনেক কথা বলে দেয়। সঙ্গে এটাও দাবি করে যে গল্পগুলোর বেশিরভাগই ছকে বাঁধা ভূত, তন্ত্র-মন্ত্র বা হরর জনরার নয়। কিন্তু তা সত্ত্বেও গল্পগুলো জুড়ে ছড়িয়ে থাকে ভয় ও অলৌকিকতার ভুরি ভুরি উদাহরণ। বইটি পড়তে পড়তে শিরদাঁড়া দিয়ে যেমন ভয়ের ঠাণ্ডা স্রোত নামে তেমনি মানুষের স্বভাবসিদ্ধ যুক্তিবাদী মননও আটকা পরে যায় লৌকিক ও অলৌকিকতার মধ্যেকার সংকীর্ণ অথচ ধূসর শূন্যস্থানে।

গল্পগুলো ঠিক যেন আপামর মানুষদের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার কোলাজ। সেখানে ভয়, অলৌকিকতার ভরপুর সহবস্থান আছে ঠিকই কিন্তু লেখকের দিক থেকে নেই কোনো যুক্তি প্রতিষ্ঠানের তাগিদ। অথচ শহর, পাহাড়, জঙ্গল জুড়ে ব্যাপ্ত ঘটনাক্রমের সবকটিই ভীষণভাবে বাস্তব এবং প্রাসঙ্গিক।

Atiloukik 1 || অতিলৌকিক ১ || Subhadip Biswas

SKU: 000399
₹249.00 Regular Price
₹199.00Sale Price
Quantity

Related Products

bottom of page