top of page

ক্রিকেট খেলা জুড়ে দুর্নীতির শুরু আশির দশকের গোড়ার দিকে যখন থেকে দূরদর্শনে , অর্থাৎ টিভির পর্দায় আমরা ম্যাচের লাইভ বা টাটকা প্রসারণ দেখতে শুরু করলাম। ঠিক তখনই প্রতিটি বল বা ওভার হবার আগে, ম্যাচের ইনিংসের আগে – ক্রিকেটীয় অনিশ্চিয়তা ঘিরে ভবিষ্যতবাণী করার স্পৃহা এবং তা থেকে জুয়া খেলার প্রয়াস ও সুযোগ তৈরী হল। আগে , ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় মাঠ ঘিরে বসত জুয়ার দোকান, ম্যাচ দেখতে আসা দর্শকেরা শুধু জুয়ার বাজী লড়ত। এমনটাই চলে এসেছে ও দেশে শতাব্দীর পর শতাব্দী জুড়ে। কিন্তু, টিভির লাইভ প্রসারণ সেই জানলা একেবারে খুলে হাট করে দিল- এখন ঘরে বসেই আপনি জুয়া খেলতে পারবেন। আগে যেখানে ম্যাচ ঘিরে থাকত যেখানে কয়েক হাজার জুয়াড়ি এখন সেই সংখ্যা লক্ষ পেরিয়ে কোটি ছুঁতে চাইছে। আর, এই সুযোগটাই নিতে চেয়েছে আন্ডার- ওয়ার্ল্ড ডনেরা, সেই সুদূর ৮০-৯০র দশক থেকে – বিশেষত, মুম্বাই ও বর্তমানে পাকিস্তান- স্থিত “ ডি – কোম্পানী’ বা ছোটা রাজনের গ্যাং'রা । এবং , জুয়ায় নিজেদের জয়কে সুনিশ্চিত করতে , তারা বুকিদের মাধ্যমে হাত করতে শুরু করল খেলার সাথে জড়িত সব কুশীলবদের। ধীরে ধীরে, খেলা পরিণত হল নাট্যকারের লেখা এক একটি নাটকে- যা পূর্বনির্ধারিত । ২২- গজ যেখানে আসলে নাট্যমঞ্চ , এবং বলে দেওয়া সংলাপ পাঠের মত আচরণ করছেন খেলোয়াড়, আম্পায়ার ও অন্যান্যরা। সেই অজগরের আলিঙ্গন গত তিন –চার দশকে আরো শক্ত হয়েছে- আমরা বুঝতে শিখেছি, আজকের “করোনা” পরিস্থিতিতে , ভারতে দুবছর চারদিনের রঞ্জি ম্যাচ হোক বা না হোক (এবং যার একটি বড় অংশ টিভি সম্প্রচার পাবে না) , প্রতি বছর যেমন করে হোক আই পি এল হওয়া জরুরী। ফ্যান্টাসী ক্রিকেটের নামে এখন তো স্কুলকলেজের ছেলেরাও মোবাইলে জুয়ার এপ নামিয়ে জুয়া খেলছে- এবং একটা পুরো প্রজন্মকে জুয়াড়ি বানাতে , বিজ্ঞাপন দিচ্ছে বর্তমান জাতীয় দলের অধিনায়ক থেকে প্রাক্তন অধিনায়ক, জাতীয় দলের একাদশের প্রায় পুরো দলটাই- মায় বোরডের সভাপতি অব্ধি। জুয়ার সাইট আজকের দিনে আই পি এলের মূল স্পন্সর- আই পি এল না হলে তাঁদের বড্ডো লোকসান।

বিগত প্রায় ১৭-১৮ বছর ধরে এই অসুখের গভীরে পৌছানোর চেষ্টা করেছি। লাইভ ম্যাচ দেখার সাথে জুয়ার দর পরিবর্তনের যোগাযোগ বুঝতে চেয়েছি । বুঝতে চেয়েছি , এই ম্যাচেও কোন “নাটক” মঞ্চস্থ হচ্ছে কিনা। দৈবাৎ , কোন ম্যাচ ফিক্সিং-র ঘটনা সামনে এলে সেই সম্বন্ধে আগ্রহ নিয়ে জেনেছি, পড়েছি যা কিছু সামনে পেয়েছি- তাকে নিজের মত করে বিশ্লেষণ করেছি। কাজেই, আমার খেলা দেখার দৃষ্টিকোণ গেছে বদলে। আর, সেই প্রায় এক দশকের বেশী সময় ধরে যা বুঝেছি,শিখেছি- তার ফলশ্রুতি এই বই। এই বই বাংলা পড়তে পারা অগণন বাঙ্গালীর খেলা দেখার দৃষ্টিকোণ পাল্টাবে

TriTiyo ripu || তৃতীয় রিপু অখন্ড সংস্করণ || Somnath Sengupta

SKU: 000394
₹749.00 Regular Price
₹599.00Sale Price
Quantity
  • সোমনাথ সেনগুপ্ত

  • Book
    • 'তৃতীয় রিপু' অখন্ড সংস্করণ 

    Author
    • সোমনাথ সেনগুপ্ত
    Binding
    • Hardcover
    Publishing Date
    • 2026
    Publisher
    • Smell of Books
    প্ৰচ্ছদ ও অলংকরণ
    • কুশল ভট্টাচার্য
    Language
    • Bengali

Related Products

bottom of page