বিছানার পাশে রাখা পথ্য, মরচে ধরা তালা, পেরিয়ে আসা একেকটা কালো কালোরেলস্টেশন কিংবা প্রাগৈতিহাসিক কোনো প্রেমের চিঠি, সবই প্রকৃত প্রস্তাবে ধূসর। সাদা-কালো ফ্রেমের অনিবার্যতা, আলো আলো বোধের পিছনে ছুটে মরা হেরো মানুষদের টেস্টিমোনি। শেষ বিকেলের ট্র্যাপিজ-এ, সেই অনন্তের ছায়া ছায়া ভুতুড়ে খেলার দিকে চেয়ে থাকে বিভ্রান্ত মুখগুলো। সাদা-কালো মুখগুলো। আমাদের সবার সব হেরে যাওয়ার রঙ সাদা-কালো। আমাদের সব অভিনয়ে পাশ থেকে ধূসর আলো পড়েছে মুখের ওপর। প্রতিবারকাঁদতে গিয়ে হেসে ফেলার সময় থইথই করেছে বুকের বেনোজল।
তবু, সাদা-কালো দেখলে একটু থামতে হয়। সময়ের ধূলোঝাড়তে হয়। ভাঙা তানপুরা সারানোর কথা মনে করতে হয়। আমাদের ব্যক্তিগত সব ব্যথাই হুবহু স্যাটা বোসের মতো দেখতে।
Shesh Bikeler Trapeze || শেষ বিকেলের ট্র্যাপিজ || Supratik Chakraborty
SKU: 000436
₹275.00 Regular Price
₹206.00Sale Price


















