"ঠিক তখনই… ঠিক তখনই দেখতে পেলাম। একটা জানলা খোলা ছিল। সেটা দিয়ে বাইরে চোখ যেতেই দেখলাম তাকে। আমার জানলার বাইরে একটা কদম গাছ রয়েছে। আমার বাগানেরই গাছ। বড় গাছ বলতে ওই একটাই। সেই গাছের উঁচু ডালে উল্টো হয়ে ঝুলছিল সে। একটা বড়সর বাদুড়। মাথাটা প্রায় গাছের গুঁড়ির কাছাকাছি নেমে এসেছে। চোখদুটো খোলা। আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি আমি, তার সেই খোলা চোখে গনগন করছে আগুনের আঁচ। উজ্জ্বল হলদে আগুন নয়, কয়লাচাপা লাল নরকের আগুন। তার সেই চোখের দিকে চেয়ে থাকত