Othocho Nogori Mrito || অথচ নগরী মৃত || Mohona Debroy
- Saayan Sarkar
- Aug 6
- 2 min read

"ঠিক তখনই… ঠিক তখনই দেখতে পেলাম। একটা জানলা খোলা ছিল। সেটা দিয়ে বাইরে চোখ যেতেই দেখলাম তাকে। আমার জানলার বাইরে একটা কদম গাছ রয়েছে। আমার বাগানেরই গাছ। বড় গাছ বলতে ওই একটাই। সেই গাছের উঁচু ডালে উল্টো হয়ে ঝুলছিল সে।
একটা বড়সর বাদুড়।
মাথাটা প্রায় গাছের গুঁড়ির কাছাকাছি নেমে এসেছে। চোখদুটো খোলা। আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি আমি, তার সেই খোলা চোখে গনগন করছে আগুনের আঁচ। উজ্জ্বল হলদে আগুন নয়, কয়লাচাপা লাল নরকের আগুন।
তার সেই চোখের দিকে চেয়ে থাকতে থাকতে কেমন যেন ঝিম ধরে আসছিল আমার। ঠিক ঘুম নয়। একটা অদ্ভুত ঘোর। আস্তে আস্তে সেই ঘোরের মধ্যেই তলিয়ে গিয়েছিলাম আমি।
পরদিন সকালে উঠে আবিষ্কার করেছিলাম আমার সত্যিই একটু জ্বর জ্বর এসেছে।"
...
"অসহায়ভাবে আমার দিকে তাকিয়েছিল অনি। বলেছিল, “আমার খুব ভয় করে, মা! খুব ভয় করে। রাতে চোখ খুললেই মনে হয় যেন…”
“কী মনে হয়?” আমি জিজ্ঞেস করেছিলাম।
“মনে হয়… ওই জানলায় ও বসে আছে। আমাকে দেখছে।”
“কীভাবে দেখে তোকে? রেগে?”
“না!” আর্তস্বরে বলে উঠেছিল আমার মেয়ে, “ওর চোখে রাগ থাকে না, মা! কী যে থাকে আমি জানি না! আমি পড়তে পারিনি কোনোদিন।”
“কেমন দেখতে ওকে?” কাঁপা কাঁপা গলায় আমি জিজ্ঞেস করি। কেন জানি মনে হয়, উত্তরটা আমি জানি।
আতঙ্কে চোখদুটো বড় বড় হয়ে গেল অনির। ও বলল, “মানুষ নয়। ও আর মানুষ নেই মা! একটা বিশাল বড় বাদুড়!”
আমি চুপ করে গেলাম। ছাদে চলে এলাম। কিছু ভাবতে পারছিলাম না। কেমন জ্বরজ্বর লাগছিল। আকাশের দিকে তাকালাম। জানতাম তাকে দেখতে পাব। পেলাম। গোটা আকাশ ছেয়ে গেছে তার ডানায়। মাথার ওপর একটা চক্কর কেটে মিলিয়ে যায় সে।"
একটা মেয়ের নৃ°শংস মৃ°ত্যু, প্রতিবাদ, একটা পচতে থাকা শহর, পরপর ঘটতে থাকা আ°ত্মহত্যা, আর... একটা বাদুড়।
‘অথচ নগরী মৃ°ত’– Smell of Books Publication প্রকাশিতব্য,
বই: অথচ নগরী মৃত
লেখক: মোহনা দেবরায়
প্রি-বুকিং মূল্য: ₹২৫৯ মাত্র
প্রকাশক: Smell of Books Publication




Comments