“কেমন আছেন?” “আপাতত ভালোই। তবে দু-একজন অফিসার মাঝে মাঝে বড় জ্বালাচ্ছে। সে যাকগে…” “আমার নাম রিচার্ড পোর্টম্যান। আমি আপনার নতুন থেরাপিস্ট।” “কেন? আগে যারা ছিল, তাদের দম ফুরিয়ে গেছে?” “হেঁ হেঁ… ইউ আর আ ফানি গাই। আপনার নামটা একটু বলবেন?” “ওরা বলেনি বুঝি?” “বলেছে, তবু আপনার মুখে শুনতে চাই।” “ন্যাথানিয়েল বেঞ্জামিন লিভাই বার-জোনাহ।” “আপনি ইহুদি?” “হ্যাঁ।” “কেন?” “আমি মনে করি তাই…” রিচার্ড এক মুহূর্ত কী যেন ভাবলেন। সেলের উজ্জ্বল সাদা আলোটা ন্যাথানিয়েলের মুখের ওপর পড়ছে—গোলগাল মুখে যে