ট্রেন ও স্টেশন ভ্রমণের ঐতিহাসিক কাহিনি – অভিজিৎ মন্ডল
ভ্রমণপিপাসু এবং রেলপ্রেমী বন্ধুদের জন্য এক নতুন দিগন্ত এই গ্রন্থ। এই গ্রন্থ কোনো পাহাড়, সমুদ্র, তীর্থক্ষেত্র কিংবা তথাকথিত ভ্রমণকাহিনি নয়। ছোট্ট বইটির পাতায় পাতায় লুকিয়ে আছে গ্রাম বাংলার বিভিন্ন অখ্যাত স্টেশনের অদ্ভুত নামকরণের ইতিহাস, আর তার সঙ্গে মিশেছে স্টেশনগুলির চারপাশের রূপসী প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের বর্ণনা। গল্পে গল্পে উঠে এসেছে সংলগ্ন অঞ্চলের দর্শনীয় স্থান, লোকউৎসব এবং মেলা-অনুষ্ঠানের সংক্ষিপ্ত রূপরেখা। রয়েছে ট্রেন ও স্টেশনের কথা, রয়েছে বাংলার মাটির কথা, রয়েছে গ্রামীণ মানুষের জীবনযাত্রার সুখ-দুঃখের কথা। এছাড়া বাংলার বুকে নিভৃতে ও নিস্তব্ধতায় ঘুমিয়ে থাকা কিছু ছোট্ট ছোট্ট স্টেশনের ভ্রমণকাহিনি মনকে এনে দেবে অফুরন্ত আনন্দ, যা কংক্রিটের গড়া শহরের যান্ত্রিক জীবনেও জাগিয়ে তুলবে এক নিরলস নিষ্ক্রিয়তার হাতছানি।


















