top of page

Artham Anartham 2 || অর্থম অনর্থম - দ্বিতীয় খণ্ড || Somnath Sengupta

Feb 13
1 min read

কর্পোরেট দুনিয়ার চকচকে দেওয়ালের আড়ালেযে গল্পগুলো চাপা পড়ে থাকে,এই বই সেগুলোকেই সামনে আনে।

চুরি, আর্থিক প্রতারণা, বিশ্বাসভঙ্গ—যা অধিকাংশ কোম্পানি বাইরে প্রকাশ করতে চায় না।সাধারণ মানুষের কাছে প্রায় অজানা এক বাস্তবতা।

কখনও জড়িয়ে পড়েন শীর্ষ কর্তা,কখনও প্ল্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার, অফিস ম্যানেজার,অথবা গুদামঘরের দায়িত্বে থাকা কেউ।লোভের রং আলাদা হলেও, পরিণতি প্রায় একই।

লেখক নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টএবং তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ কর্পোরেট অডিটর।পেশার সূত্রে খুব কাছ থেকে দেখেছেনমানুষের মুখ ও মুখোশের পার্থক্য।

গল্পগুলিতে স্থান, নাম, পাত্র বদলানো—তবু ভেতরের সত্য রয়ে গেছে অভিজ্ঞতার মাটিতে দাঁড়ানো।গত ৩৬ বছরের অডিট-জীবনের পর্যবেক্ষণ,তার সঙ্গে লেখকের কল্পনার মিশেল।

টেকনিক্যাল বিষয়গুলো সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে,যাতে পাঠক গল্পের স্রোতে থেকেওকর্পোরেট প্রতারণার কৌশল বুঝতে পারেন।জনপ্রিয় ইংরেজি বাণিজ্যিক পরিভাষাগুলো রাখা হয়েছেস্বাভাবিক ব্যবহারের স্বচ্ছতায়।

বাংলা সাহিত্যে কর্পোরেট অপরাধ নিয়ে কাজ খুবই কম—এই বই সেই শূন্যতায় এক সাহসী সংযোজন।

✍️ Somnath Sengupta


Artham Anartham 2 || অর্থম অনর্থম - দ্বিতীয় খণ্ড || Somnath Sengupta
₹349.00₹279.00
Buy Now

Comments


bottom of page