আমরা ভয় পেতে ভালোবাসি। অন্ধকারের আড়ালে কি লুকিয়ে আছে, তাই নিয়ে আমাদের অসীম কৌতূহল। হাড়কাঁপান ভয়, যা আমাদের বাধ্য করে ঘরের কোনায় গুটিশুটি লুকিয়ে পড়তে আবার আনচান করা কৌতূহল যা পা টানে বাইরের ঘন, নিরেট অন্ধকারের দেওয়ালকে ভেঙে অজানাকে জানতে। আর এই দুয়ের সন্ধিক্ষণে সেই রোমাঞ্চের মুহূর্ত, যা বাড়িয়ে দেয় রক্তচাপ, ধুয়ে দেয় মস্তিষ্কের মলিনতা আর নিউরন প্লাবিত করে অশান্ত, অক্লান্ত এড্রিনালিন, এন্ডরফিন, ডোপামিনে।
এই ভয়ের আবহে আমাদের যুগে যুগে নিয়ে গেছে নানান "ট্রোপ।" মানে যাদের কথা আমরা হেসে উড়িয়ে দিই জনসমক্ষে কিন্তু গভীর রাতে, শুনশান রাস্তায় একা হাটতে গেলেই তারা এসে ঝাঁপিয়ে পড়ে আমাদের চেতনায়। ঘাড়ে বোধ হয় কারও ঠান্ডা নিশ্বাস, হঠাৎ হাতে যেন কার শীতল স্পর্শ আর চোখ বুঝলেই দেখতে পাই ছুঁচের মত তীক্ষ্ণ দাঁতের সারি।
ভ্যাম্পায়ার, ওয়েরউল্ফ, ওএনডিগো, স্কিনওয়াকার, বিগফুট, লা লড়না, কুন্তিলানাক। কত বাহারেরই না নাম। কেউ তাদের দেখেছে প্রমাণ দিতে পারবেনা কিন্তু মুখে মুখে ও আমাদের কল্পনায় তারা বেঁচে আছে হাজার বছর ধরে। আচ্ছা! কিছুই যদি নেই, তাহলে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে, একে অপরের থেকে যারা বহু যোজন দূরে, যাদের বিচ্ছিন্ন করে রেখেছে অতল মহাসমুদ্র, সেখানে উৎপত্তি হওয়া উপকথার রূপ এক কেন? শুধুই কি মানুষ একইভাবে ভয় পায় তাই?
কেন আমরা শুধু ছুঁচল শ্বদন্ত, হলুদ বা লাল ঠিকড়ে ওঠা চোখ, শীর্ণ, বাঁকা লম্বা আঙ্গুল, অমঙ্গলের গন্ধকে ভয় পাই? কেন এই পিশাচ, যক্ষী, রাক্ষস, ভ্যাম্পায়ার, স্কিনওয়াকারদের মধ্যে আপাত পার্থক্য থাকলেও, আছে প্রচুর মিল? তবেকি তারা আছে? আছে আমাদের আশেপাশেই। আমাদের মত বিবর্তনের খেয়ালে তৈরী হওয়া আমাদের মতই প্রাণ? নাকি তারা কোন ভগবানের অভিশাপগ্রস্থ? অথবা কোন শয়তানের আশীষ?
তারা কারা? আমাদের থেকে আলাদা তাদের বসবাস নাকি আমাদের মধ্যেই তাদের অবস্থান? যদি তারা আমাদেরই কেউ হয়? আমাদের বন্ধু, পরিচিত অথবা প্রেমিক বা প্রেমিকা?
কেন তাদের উল্লেখ বারবার উঠে আসে ইতিহাসের পাতায়? মিশর থেকে প্রাচ্যে, বোর্নিও থেকে আমেরিকায়? মেসোপটেমিয়া থেকে চীনের মিং বংশের উপাখ্যানে?
তারা চাইবে না তো তাদের অধিকার? চেষ্টা করবে না তো খাদ্য শৃঙ্খলের মাথায় চড়ে বসতে? যদি এমন জানা যায় যে এই যুদ্ধ চলে আসছে হাজার, হাজার বছর ধরে, ইতিহাসের লোহিত নদীতে বয়ে? শুধু আমরা জানতে পারিনি। নানা সভ্যতার, নানা পেশার, নানা দেশের যোদ্ধারা করে চলেছে অবিরাম লড়াই। এখন সময় এসেছে আপনার সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার। কারণ যে পাপ বা পুণ্যের হিসেব মাথায় রেখে আপনি জীবনযাপন করেন, তারা হয়ত একইরকম, একে অপরের প্রতিচ্ছবি। আলোর সাথে অন্ধকারের অশেষ সংগ্রাম। না চাইলেও, সেই লড়াই আজ আপনার দোরগোড়ায়। আপনি সেই কুরুক্ষেত্রে অবতীর্ণ। আপনার সব, আপনার প্রিয়তম বা প্রেয়সী, আপনার প্রেমিকা বা প্রেমিক আজ সেই যুদ্ধের নায়ক, নায়িকা।
কি করবেন আপনি? ভেবে দেখেছেন?
top of page
SKU: 000406
₹225.00 Regular Price
₹180.00Sale Price
Related Products
bottom of page

















