top of page

Narakpuran || নরকপুরান || Koushik Das

Feb 13
1 min read

দুই সময়ের বাংলার গল্প।দুই সময়ের আয়না—বর্তমান ও ভবিষ্যৎ।

একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উত্তাল আজকের বাংলা।ভাঙা বিশ্বাস, ভেঙে পড়া স্বপ্ন, আদালতের রায়ে তছনছ হয়ে যাওয়া জীবন।

অন্যদিকে ২০৩৬-এর বাংলা—কাঁপছে একের পর এক শীতল, পরিকল্পিত খুনে।প্রতিটি হত্যার পর খুনি লিখে রেখে যায়গরুড়পুরাণে বর্ণিত এক একটি নরকের নাম।

এ কি নিছক সিরিয়াল কিলিং?নাকি পাপের শাস্তি দিতে নেমেছে এক স্বঘোষিত ‘যমরাজ’?

এই কাহিনি এক ক্ষতবিক্ষত শিক্ষকের—যাঁর চোখে ধরা পড়ে দুর্নীতিগ্রস্ত সমাজের নির্মম বাস্তব।আর একই সঙ্গে, এক রহস্যময় হত্যাকারীর—যার রক্ততৃষ্ণার পেছনে লুকিয়ে আছে অন্ধকার অতীত।

খুনের শিকড় জড়িয়ে যায়অতীতের এক দগদগে অধ্যায়ের সঙ্গে।সত্য ক্রমশ হয়ে ওঠে ধূসর।

এই মৃত্যুর খেলায় একমাত্র বাধাঅ্যাডিশনাল এসপি পায়েল রায়।তিনি কি পারবেন থামাতে এই উন্মাদকে?উন্মোচন করতে পারবেন নরকপুরাণের অন্তর্লুকানো সমীকরণ?

উত্তর খুঁজতে পাঠককে হাঁটতে হবেদুই সময়রেখায়— ২০২৪ এবং ২০৩৬

যেখানে কেউ সম্পূর্ণ সাদা নয়,কেউ সম্পূর্ণ কালো নয়—সবাই ধূসর।

✍️ Koushik Das


Narakpuran || নরকপুরান || Koushik Das
₹475.00₹380.00
Buy Now

Comments


bottom of page