top of page

Simulgacha Jaiga Subidher Na || শিমুলগাছা জায়গা সুবিধের নয় || Nirban Ray

Feb 13
1 min read

শিমুলগাছা—নাম শুনলে যেন শান্ত, ছোট্ট মফস্বল।তিনদিক ঘেরা চওড়া নদী, নদীর চড়ায় পিকনিক, লাল ইটের সাহেবী বাংলো, আইভি লতায় ঢাকা দেওয়াল, পুরোনো সিনেমা হলের সামনে এখনও লাইন, এগরোল আর চাউমিনের দোকানে ভিড়।

ছেলেপুলেরা স্কুলে যায়, মাঝে মাঝে স্কুল কেটে মাঠে ফুটবল খেলে।কোচিং শেষে সাইকেল দৌড়ায়।রবিবারে মাংসভাত।পুজোয় হইহই।

সবকিছু ঠিকঠাক।ওপর ওপর।

কিন্তু সূর্য ডোবার পর?

দক্ষিণের জঙ্গলে এমন কিছু নড়ে ওঠে, যা দেখা ভালো না।পরিত্যক্ত রেল কলোনিতে জমে থাকা নিঃশব্দ আতঙ্ক।ভুলে যাওয়া সাহেবপাড়ায় ওঁৎ পেতে থাকা অন্ধকার।আর শহরের নিচের নর্দমার গোলকধাঁধায়—কারা যেন শিকার খোঁজে…

শিমুলগাছা তার রহস্য লুকিয়ে রাখে ঠিকই,কিন্তু কখন সেগুলো প্রকাশ্যে এনে দাঁত কপাটি লাগিয়ে দেবে, তা কেউ জানে না।

পিকু, বৃষ্টি, তেন্ডূয়া আর তাদের বন্ধুরা হিসেব কষেই পথ চলে।তবু মাঝেমধ্যে দক্ষিণের জঙ্গল থেকে আসা দমকা বাতাস সব হিসেব এলোমেলো করে দেয়।

যাঁরা “সূর্য ডোবার পর” আর “বিনু” সিরিজ পড়েছেন, তাঁরা জানেন—শিমুলগাছা মোটেও সহজ জায়গা নয়।

আর যারা এখনও জানেন না…

মশাই, সাবধান করে দিলাম কিন্তু—আর যেখানেই যান না কেন, শিমুলগাছায় না যাওয়াই ভালো।

📖 শিমুলগাছা জায়গা সুবিধের নয় | Simulgacha Jaiga Subidher Na✍️ Nirban Ray


Simulgacha Jaiga Subidher Na || শিমুলগাছা জায়গা সুবিধের নয় || Nirban Ray
₹399.00₹319.00
Buy Now

Comments


bottom of page